Saturday, September 7, 2013

কৃষি ব্যক্তিত্ব শাইখ সিরাজের শুভ জম্মদিন

শুভ জন্মদিন

 “ কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের জন্মদিন আজ। তাকে শুভেচ্ছা ”


শাইক সিরাজ, ‍Shayek Shiraj, কৃষকের বন্ধু
 দেশ মাতৃকার এই অনন্য সন্তানকে আমরা কৃতজ্ঞতা জানাই। দেশের গর্ব, কৃষকের গর্ব জনাব শাইখ সিরাজ আমাদের অবহেলিত কৃষিকে নিয়ে গেছেন এক সম্মানের গৌরবের স্থানে। যে কৃষিকে সবাই অবহেলা করত, তার সুকৌশলী প্রচারনায় কৃষি আজ আমাদের গর্বের ব্স্তুু। তার কৌশলী উপস্থাপনায় শিক্ষিত বেকার যুবক, বৃদ্ধ সহ সকলে আজ কৃষিতে উল্লসিত।
তিনি ১৯৫৪ সালের ৭ই সেপ্টেম্বর চাঁদপুরে জন্মগ্রহণ করেন। শাইখ সিরাজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনেই সম্পৃক্ত হন গণমাধ্যমের বিভিন্ন শাখায়। বাংলাদেশ টেলিভিশনের ‘মাটি ও মানুষ’ অনুষ্ঠান উপস্থাপনার মধ্য দিয়ে দেশব্যাপী গণমাধ্যমে কৃষি উন্নয়নকর্মী হিসেবে পরিচিতি লাভ করেন তিনি।


১৯৯৫ সালে ৩৯ বছর বয়সে উন্নয়ন সাংবাদিকতায় পান সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ‘একুশে পদক’। টেলিভিশনের সঙ্গে প্রায় তিন যুগের একনিষ্ঠ পথচলার মধ্য দিয়ে শাইখ সিরাজ প্রতিষ্ঠিত হয়েছেন উন্নয়ন সাংবাদিকতার এক অগ্রপথিক হিসেবে। গণমাধ্যমে যার উদ্বুদ্ধকরণ প্রচারণায় আমূল পরিবর্তন এসেছে বাংলাদেশের কৃষিতে। স্বাধীনতা পরবর্তী চল্লিশ বছরের বাংলাদেশে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে সূচিত হয়েছে বৈপ্লবিক সাফল্য। গ্রামীণ জীবনের বিভিন্ন ক্ষেত্রে এসেছে ইতিবাচক পরিবর্তন। দেশের অর্থনীতিতে কৃষির বহুমুখী অবদান সূচিত হয়েছে। সৃষ্টি হয়েছে বহু সাফল্যের দৃষ্টান্ত। খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচন বিষয়ে সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২০০৯ সালে অর্জন করেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ‘এ এইচ বুর্মা অ্যাওয়ার্ড’। এছাড়া তিনি পেয়েছেন বৃটেনের ‘বিসিএ গোল্ডেন জুবিলি অনার অ্যাওয়ার্ডস’। বৃটিশ হাউজ অব কমন্স তাকে প্রদান করেছে বিশেষ সম্মাননা। এছাড়া পেয়েছেন অর্ধশত দেশী-বিদেশী পুরস্কার ও সম্মাননা। শাইখ সিরাজ চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৪ সালের একুশে ফেব্রুয়ারিতে চ্যানেল আইতে ‘হৃদয়ে মাটি ও মানুষ’, একই বছর ডিসেম্বর থেকে ‘হৃদয়ে মাটি ও মানুষের ডাক’ এবং ২০০৭ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনে ‘কৃষি দিবানিশি’ অনুষ্ঠান উপস্থাপনা ও  পরিচালনা করছেন। এসব অনুষ্ঠান আজ দেশের অধিকাংশ কৃষক পরিবারের কাছে উপকারী ও কল্যাণমুখী কার্যক্রম হিসেবে স্বীকৃত। কৃষি ও উন্নয়ন প্রসঙ্গে দেশের পত্র-পত্রিকায় শাইখ সিরাজের রয়েছে সরব উপস্থিতি। দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিকগুলোতে নিয়মিত লেখেন তিনি। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘মৎস্য ম্যানুয়েল’, ‘মাটি ও মানুষের চাষবাস’, ‘ফার্মার্স ফাইল’, ‘মাটির কাছে মানুষের কাছে’, ‘বাংলাদেশের কৃষি : প্রেক্ষাপট ২০০৮’, ‘কৃষি ও গণমাধ্যম’, ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ (সম্পাদিত), ‘আমার স্বপ্নের কৃষি’, ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ (২০১১), ‘সমকালীন কৃষি ও অন্যান্য প্রসঙ্গ’ (২০১১), ‘কৃষি ও উন্নয়নচিন্তা’ (২০১৩) ইত্যাদি।
এ খ্যাতিমানের জন্মদিনে আমাদের সবার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা।

0 comments:

Post a Comment