আজ ৪৬তম জাতীয় সমবায় দিবস
সমবায়ী মোঃ মাহফুজল হক (কাজল ভাই)
আজ ৪ নভেম্বর জাতীয় সমবায় দিবস। প্রতি বছরই নভেম্বরের ১ম শনিবার
সমবায় দিবস পালন করা হয়। এবারে - ‘সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন’ বা ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’- প্রতিপাদ্যকে সামনে রেখে এবার দেশে দিবসটি উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
দেশব্যাপী ১ লক্ষ ৭৫ হাজার ৭৭০টি নিবন্ধিত সমবায় প্রতিষ্ঠানে প্রায় ১ কোটি ৬ লাখ ৯০
হাজার ৭২৮ জন সদস্য অত্যন্ত উৎসাহ উদ্দিপনার সাথে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালন করছে। 










