বিষ প্রয়োগ ছাড়াই আম সংরক্ষণ
গাছ
থেকে
আম
সংগ্রহের
পর
৫৫
ডিগ্রি
সেলসিয়াস
তাপমাত্রার গরম পানিতে
সর্বোচ্চ
৫
মিনিট
পর্যন্ত
ডুবিয়ে
রেখে
পরবর্তীতে বাতাসে শুকিয়ে
আম
বাজারজাতকরণের জন্য সংরক্ষণ
সম্ভব
বলে
মনে
করছেন
বিশেষজ্ঞরা।
বৈজ্ঞানিক এ পদ্ধতি অনুসরণ
করলে
কোনো
ধরনের
বিষ
প্রয়োগ
ছাড়াই
সর্বোচ্চ
৭
দিন
পর্যন্ত
আম
সংরক্ষণ
করা
যাবে।
গবেষণায়
এমন
প্রমাণ
পাওয়া
গেছে।
এতে
একদিকে
যেমন
কৃষক
ও
ব্যবসায়ীরা লাভবান হবেন,
অন্যদিকে
ভোক্তার
স্বাস্থ্য ঝুঁকি কমবে।
বিশেষজ্ঞরা বলেন, আম
সংরক্ষণের জন্য যেসব
প্রিজারভেটিভ (সংরক্ষণের জন্য
কেমিক্যাল) ব্যবহার করা
হয়
তা
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
কোনো
প্রকার
প্রিজারভেটিভ না দিয়েই
আম
বাজারজাতকরণের জন্য সর্বোচ্চ
৭
দিন
পর্যন্ত
সংরক্ষণ
সম্ভব।
এক্ষেত্রে বৈজ্ঞানিক দুটি
পদ্ধতি
রয়েছে।
তবে
তার
মধ্যে
গরম
পানিতে
শোধন
করা
বেশি
কার্যকরী।












