Friday, November 3, 2017

আজ ৪৬তম জাতীয় সমবায় দিবস

 আজ ৪৬তম জাতীয় সমবায় দিবস

সমবায়ী মোঃ মাহফুজল হক (কাজল ভাই)


আজ ৪ নভেম্বর জাতীয় সমবায় দিবস। প্রতি বছরই নভেম্বরের ১ম শনিবার সমবায় দিবস পালন করা হয়। এবারে - ‘সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন’ বা ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’- প্রতিপাদ্যকে সামনে রেখে এবার দেশে দিবসটি উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদপ্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দেশব্যাপী ১ লক্ষ ৭৫ হাজার ৭৭০টি নিবন্ধিত সমবায় প্রতিষ্ঠানে প্রায় ১ কোটি ৬ লাখ ৯০ হাজার ৭২৮ জন সদস্য অত্যন্ত উৎসাহ উদ্দিপনার সাথে ৪৬তম জাতীয় সমবায় দিবস  পালন করছে।


মহামান্য রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতি অর্জনে সমবায় একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, সমবায় সমিতি গঠনের মাধ্যমে নতুন উদ্যোক্তারা টেকসই উন্নয়ন নিশ্চিত করে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ভূমিকা রাখবে।
বাংলাদেশে প্রথম সমবায় উদ্যোক্তা . আখতার হামিদ খান ১৯৫৯-৬০ সালে কুমিল্লা জেলায় কৃষকদের সংগঠিত করে তাদের কল্যাণার্থে সমবায়ের সুফল ছড়িয়ে দেওয়ার জন্যকুমিল্লা মডেলচালু করেন  এটিই ১৯৬০ সালে সমবায়ের প্রাতিষ্ঠানিক রূপ হিসেবে কুমিল্লার কোটবাড়িতেবাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলাপমেন্ট (বার্ড)’ স্থাপিত হয় এর কাজ মূলত গবেষণা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টি করে তাদের মাধ্যমেই দারিদ্র্য বিমোচন করা
একই ধারণা থেকে পরবর্তীতে বগুড়ায়রুরাল ডেভেলাপমেন্ট একাডেমি (আরডিএ)’ প্রতিষ্ঠা করা হয়েছে এগুলোর ভিত্তি হিসেবে দেশে এখন হাজারো বেসরকারি সমবায়ী প্রতিষ্ঠান (এনজিও) গড়ে উঠেছে, যারা সমবায় অধিদপ্তরের নিবন্ধন নিয়ে দেশের সমবায় আন্দোলনের জন্য কাজ করছে বর্তমানে সরকার দেশের সমবায়ীদের উপকারার্থেএকটি বাড়ি একটি খামারপ্রকল্পটি বিগত দিনের সফলতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের দিনে দারিদ্র্য বিমোচনে আরো কার্যকর পদক্ষেপ রাখার জন্য ২০২০ সাল পর্যন্ত বৃদ্ধি করেছে প্রকল্পটির উন্নয়ন ধারা অব্যাহত রাখতেপল্লী সঞ্চয় ব্যাংকনামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করেছে সরকার
বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ন প্রকল্প ‘একটি বাড়ী একটি খামার’ -এ প্রকল্পটির মাধ্যমে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে দারিদ্র বিমোচনে গুরুত্বভুমিকা পালন করছে, যদিও এরকিছু কর্মকর্তার কারসাজিতে প্রকল্পটি কাঙ্খিত সাফল্য না পেলেও এর গুরত্ব অপরিসীম -  এটি সমবায় - ‘একটি বাড়ী একটি খামার’ -এ প্রকল্পতে -  একটি বাড়ির জমিতে বিভিন্ন শাক-সবজি, ধানসহ অন্যান্য ফসল, পুকুরে মাছ, গোয়ালে গরু, ঘরে ছাগল, হাঁস-মুরগি, বাড়ির চারপাশে বনজ, ফলজ, ঔষধি গাছপালা রোপণ ইত্যাদি প্রত্যেকটি সেক্টরে সহযোগিতা দেওয়া হয়ে থাকে
আমি নিজেই একটি সমবায় মীরপুরে অবস্থিত জনতা বহুমূখী সমবায সমিতি লিঃ এর উদ্ধোক্ত্ ছিলাম। যা বর্তমানে আমার অনুজরা অত্যন্ত সুন্দর ও দক্ষতার সাথে পরিচালনা করে আসছে। বর্তমানে  সমিতিটির সদস্য সংখ্যা আনুমানিক দশ হাজার। এর বর্তমান প্রকল্প সমূহের মধ্যে আছে – সঞ্চয় প্রকল্প, কিস্তিতে প্লট প্রদান, কিস্তিতে গৃহসামগ্রী ঋন এতে সদস্যরা ব্যপকভাবে লাভবান হচ্ছে। সাধারন অসস্ছল সদস্যরা কনজুমার স্কীমে বিভিন্ন পন্য (যেমন ফ্রিজ, টিভিসহ অন্যান্য গৃহসামগ্রী) তাদের জনতা ইলেকট্রনিক্স দোকান থেকে নিয়ে মাসিক কিস্তিতে পরিশোধ করে এর মালিক হচ্ছে। এছাড়াও সদস্যরা  মিল্কভিটার ডিলার হিসাবে প্রায় আটহাজার লিটার তরল দুধ (এছাড়াও টক/মিস্টিদই, রসমলাই, ঘি, গুড়োদুধসহ সকলপন্য) মীরপুর, কাফরুলসহ, ফার্মগেট, রাজাবাজার, তালতলা, পীরের বাগ, আহমদনগর, শেওড়াপাড়া ইত্যাদি এলাকার দুধ সরবরাহ করে আসছে।পরম করুনাময়ের কাছে এর সাফল্য কামনা করি।
বর্তমানে দ্রব্যমূল্য রেসের ঘোড়ার মত বাড়ছে, যা জনগনের নাভিশ্বাস উঠছে। কৃষি পন্য কৃষকরা উৎপাদন করে নিঃস্ব হচ্ছে। কৃষকরা তাদের ন্যার্য মুল্যতো পাচ্ছে না। মধ্যবর্তী ফড়িয়ারা সব খেয়ে ফেলছে। কৃষক যে বেগুন বেচে ৫/৬ টাকা , ঢাকায় আমরা তা কিনি ৬০/৭০ টাকা। কৃষি দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে  সমিতিগুলোকে কিভাবে কাজে লাগানো যায়, মিল্কভিটার দৃষ্টান্ত অনুসরন করে, তাভাবার সময় এসে গেছে।
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ প্লিজ একবার ব্যাপারটি নিয়ে  ভাবুন। আমাদের বিশ্বাস আপনি যে কাজে হাত দেন তা বিফলে যাবে না।
পরিশেষে, ৪৬তম জাতীয় সমবায় দিবস সফল হোক। ৪৬তম জাতীয় সমবায় দিবসের সাফল্য কামনা করি।

সমবায়ী মোঃ মাহফুজল হক (কাজল ভাই)

প্রাক্তন উদ্দ্যোক্তা, জনতা বহুমুখী সমবায় সমিতি লিঃ
ফোন -01843788999,

Email: anikacomputer@gmail.com

0 comments:

Post a Comment